• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

দুই এমপির নিন্দনীয় আচরণের ঘটনায় ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের।

নিজস্ব প্রতিবেদক / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা, মঙ্গলবার ১২ মে,২০২৬ খ্রী: শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লা নাঙ্গলকোটের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়ার সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা আইন প্রণেতা, গণমানুষের নেতা। দু’টি ঘটনা নিন্দনীয় এবং আমরা এতে ক্ষুব্ধ। এহেন আচরণের কারণে অবিলম্বে তাদেরকে ক্ষমা চাওয়া উচিৎ।

নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকুরীচ্যুতির হুমকি দেন এবং তার কথামত চলতে হবে বলে নইলে সাংবাদিকতা করতে পারবেনা। এমপির এমন বক্তব্যে গত দুই দিন ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে। অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়ানুর উদ্দিন অপু তিনি গতকাল সোমবার প্রকাশ্যে এক সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিবৃতিতে এই দুই এমপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়। নয়তো সাংবাদিক সমাজের সাথে সংসদ সদস্যদের সাথে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, আমরা তা চাই না। নিরীহ সাংবাদিকদের প্রতি সংসদ সদস্যদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করতে অনুরোধ করা হয়। সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের নানা ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে গণমানুষের পক্ষে যুদ্ধ করে যাচ্ছে। আর তাদের সাথে এমপিদের এহেন আচরণ আমাদেরকে ভাবিয়ে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category