• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

মিরসরাইয়ে গাড়ি এক্সিডেন্ট করে ১জন নারী মৃত্যু ।

মো:ফখরুল ইসলাম বিশেষ প্রতিনিধি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী নামে নারী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

আজমা বেগম ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার ইফতেখার আহমদের স্ত্রী। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, আজমা বেগম সিরাজী বারইয়ারহাট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকেন। নতুন বাসায় আসার পর বুধবার রাতে পুরাতন বাসার প্রতিবেশীদের সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন। বারইয়ারহাট বিএম হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী নামে এক নারী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category