• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
জামালপুর সদর উপজেলার গোপালপুরে ২৫ পিস ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেপ্তার ২ জামালপুর সদর উপজেলার গোপালপুরে ২৫ পিস ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেপ্তার ২ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেড়ানী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলা: ১০ বছর পর চার আসামির মৃত্যুদণ্ড কমলগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে প্রকাশ্য বালু উত্তোলন, ভয়ে নিশ্চুপ গ্রামবাসী হবিগঞ্জের মাধবপুর খড়কী গ্রামের মাদক সম্রাট ফ্যাসিস্ট নেতা ফজলুল হক পুলিশের খাচায় আটক। ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন নরসিংদীতে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম

সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা / ২১০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বটতলী এলাকা থেকে স্মৃতি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের পরিবার ও স্থান সূত্রে জানা যায়, বটতলী এলাকার একটি নিজ ঘরের শয়নকক্ষ থেকে স্মৃতি আক্তারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বাবা মোঃ মতিয়ার রহমান। তিনি অভিযোগ করে বলেন, “শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে কোনোভাবেই সহ্য করতে পারত না। স্মৃতি প্রায়ই আমাকে ফোন করে জানাত যে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। আমার শতভাগ বিশ্বাস, তারা আমার মেয়েকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বানাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে।”
মৃত্যুর ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category