• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন নরসিংদীতে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ইতালি পাঠানোর প্রলোভনে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সৈয়দপুরে রেললাইনে রমরমা অবৈধ ব্যবসা: বড় দুর্ঘটনার আশঙ্কায় নীরব কর্তৃপক্ষ কার ইশারায় থমকে আছে মডার্ন মোড়ের উচ্ছেদ অভিযান? দখল-চাঁদাবাজিতে জিম্মি সাধারণ মানুষ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক হিমেল ‎ পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে চুরির চেষ্টার অভিযোগ

হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৪৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

ষ্টাফরির্পোটার হবিগঞ্জ হবিগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিশেষ দায়িত্ব হিসেবে অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্তবর্তী পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় পূজারি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। এ লক্ষ্যে দিবা-রাত্রি নিরবিচ্ছিন্ন টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ০৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রচলিত নিরাপত্তা কৌশলের পাশাপাশি আধুনিক নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হচ্ছে।

এ উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামন্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, “
ধর্ম যার যার, উৎসব সবার – এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব যেন সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। এর আওতায় সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধের পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দিবা-রাত্রি নিরবচ্ছিন্ন টহল, নিবিড় নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।

পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ ও যেকোনো গুজব সম্পর্কে সতর্ক থাকার এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ৫৫ বিজিবি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান, মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা অঙ্গীকারবদ্ধ। শারদীয় দুর্গাপূজাসহ জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছে।

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category