• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন নরসিংদীতে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ইতালি পাঠানোর প্রলোভনে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সৈয়দপুরে রেললাইনে রমরমা অবৈধ ব্যবসা: বড় দুর্ঘটনার আশঙ্কায় নীরব কর্তৃপক্ষ কার ইশারায় থমকে আছে মডার্ন মোড়ের উচ্ছেদ অভিযান? দখল-চাঁদাবাজিতে জিম্মি সাধারণ মানুষ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক হিমেল ‎ পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে চুরির চেষ্টার অভিযোগ

৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক হিমেল ‎

আবু রায়হান / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

‎
‎আবু রায়হান
‎৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশগ্রহণ করে দুর্দান্ত পারফরম্যান্স করে সুনাম কুড়াচ্ছেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
‎
‎ফেনী জেলা সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ওলামা বাজার মুজিবুল হক সারেং বাড়ির দরজায় অবস্থিত জাহান আরা বিউটি ফাউন্ডেশন থেকে মেহেদী হাসান হিমেল ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশগ্রহণ করেন।
‎
‎দেশের এই ঐতিহ্যবাহী জাতীয় আসরে অংশ নিয়ে তিনি ফাউন্ডেশন তথা ফেনীর সোনাগাজীর মুখ উজ্জ্বল করেছেন। তার এই অংশগ্রহণে এলাকার তরুণ ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
‎
‎এ বিষয়ে জাহান আরা বিউটি ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী মানবিক ব্যক্তিত্ব *জাহানারা বেগম বিউটি বলেন “খেলাধুলার মাধ্যমেই মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা বিশ্বাস করি, একজন তরুণ যখন খেলার মাঠে থাকে, তখন সে বিপথগামী হওয়া থেকে বিরত থাকে।”
‎
‎তিনি আরও বলেন “জাহান আরা বিউটি ফাউন্ডেশন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে নানা পরিকল্পনা নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছে। আমাদের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান হিমেলের এই জাতীয় পর্যায়ে অংশগ্রহণ আমাদের পরিকল্পনারই একটি অংশ। আমরা সবসময় খেলাধুলাকে উৎসাহিত করি।”
‎
‎ফাউন্ডেশনের পক্ষ থেকে মেহেদী হাসান হিমেলকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা জানানো হয়েছে।
‎
‎ শুভেচ্ছান্তে
‎জাহান আরা বিউটি ফাউন্ডেশন পরিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category