• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ইতালি পাঠানোর প্রলোভনে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সৈয়দপুরে রেললাইনে রমরমা অবৈধ ব্যবসা: বড় দুর্ঘটনার আশঙ্কায় নীরব কর্তৃপক্ষ কার ইশারায় থমকে আছে মডার্ন মোড়ের উচ্ছেদ অভিযান? দখল-চাঁদাবাজিতে জিম্মি সাধারণ মানুষ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক হিমেল ‎ পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে চুরির চেষ্টার অভিযোগ স্বপ্ন, ধৈর্য, পরিশ্রম, সততা ও লক্ষ্য: সফল জীবনের পাঁচটি শক্তিশালী ভিত্তি লার্নিং ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক বিশেষ নিবন্ধ নেক্সট কমিউনিটি লিমিটেডের সেলিব্রেশন প্রোগ্রাম ৩০ অক্টোবর

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁ জেলা প্রতিনিধি রয়েল চন্দ্র সরকার / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি

রয়েল চন্দ্র সরকার

এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার ও ওই ব্যক্তিকে আটক করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে। পরে এ তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করে চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category