• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

আহত ভ্যানচালকের পাশে মিঠাপুকুর ইউএনও, অনুদান প্রদান

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

১৫ মে ২০২৬
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নম্বর বড় হযরতপুর ইউনিয়নের বলদিপাতান এলাকায় গত ১৯ এপ্রিল সংঘটিত ভ্যান ডাকাতির ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক চাঁন মিয়ার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে দুর্বৃত্তরা চাঁন মিয়াকে গুরুতর আহত করে তার ব্যবহৃত ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছিলেন ওই ভ্যানচালক। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) আহত চাঁন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সামান্য আর্থিক অনুদান প্রদান করেন ইউএনও মহোদয়। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয়রা ইউএনও’র মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category