• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

কাফ্রিখালে HBB সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ১০৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

১৬ মে ২০২৬ তারিখে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় HBB (হেরিং বোন বন্ড) সড়ক নির্মাণ কাজে চরম অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার দৌলা গা-ঢাকা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের খোর্দ মহোদিপুর এলাকার একটি সড়কের কাজ শুরু করে কেবল মাটি কেটে ফেলে রাখা হয়েছে। পরবর্তীতে আর কোনো কাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে পড়েছে। এতে রাস্তাটি এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
অন্যদিকে, জাদবপুর এলাকার আরেকটি সড়কে অর্ধেক কাজ করার পর হঠাৎ করেই নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় দুই এলাকার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দৌলা কাজ সম্পন্ন না করেই আত্মগোপনে রয়েছেন। বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, যথাযথ তদারকি ও সক্ষমতা যাচাই ছাড়া কীভাবে এমন ঠিকাদারের হাতে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ তুলে দেওয়া হলো?
সচেতন মহলের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অসমাপ্ত সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের দুর্ভোগ আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category