• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসে ডেকে পিটিয়ে হত্যা।

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান

মফস্বল সম্পাদক রংপুর

 

গাজীপুরের শ্রীপুরে শিশু (৭) ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ বিএনপি নেতা জয়নাল আবেদিনকে সালিস বৈঠকে ডেকে এনে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপির সদস্যের বিরুদ্ধে।

সাংবাদিকদের কাছে অভিযুক্ত ইউপি সদস্য বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করেছেন। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ মে) গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুইদিন পর আহত বৃদ্ধর মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে নিহতের স্বজনেরা মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ীতে বৃদ্ধকে দাফন করা হয়। এর আগে শনিবার (৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারে ষাটোর্ধ বৃদ্ধ জয়নাল আবেদিনকে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা করে পিটিয়ে আহত করে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নিহত জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন বলেন, শনিবার (৯ মে) ফাওগান বাজারের পাশে এক শিশুকে বাবার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলেন ইউপি সদস্যসহ তার লোকজন। পরে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাশিদুল ইসলাম বাবাকে ফাওগান বাজারের পাশে স্কুল মাঠে বাবাকে ডেকে নিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজনের সামনে মেম্বার রাশিদুল ইসলাম বাবাকে তিন দফা পিটিয়ে আহত করে। পরে বাজারের পাশে তমিজ উদ্দিনের ফার্মেসির (ওষুধের দোকান) সামনে ফেলে রেখে যায়। সেখান থেকে বাবাকে উদ্ধার করে বাড়ির কাছে নিয়ে গেলে তারা আবারো এসে বাবাকে মারধর করার পর মেম্বারের নেতৃত্বে বসতবাড়িতে হামলা করে করে।

নিহতের আরেক ছেলে মনির হোসেন বলেন, মেম্বার রাশিদুল ইসলাম বাবাকে পিটিয়ে আহত করার এক পর্যায়ে বাবার অণ্ডকোষ চেপে হত্যার চেষ্টা করে। বাবাকে কয়েক দফা মারধরের পর চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সোমবার (১১ মে) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মঙ্গলবার (১২ মে) রাতে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ইউপি সদস্য রাশিদুল ইসলাম ধর্ষনের সাজানো মিথ্যা অভিযোগে জয়নাল আবেদিনকে স্কুল মাঠে ডেকে নেয়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বুধবার (১৩ মে) দুপুরে নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category