• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
মনোহরদীতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীীকে ৬ মাসের কারাদন্ড দূর্গম সীমান্ত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার। আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর দৈনিক বাংলা প্রতিদিন / ৫৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
দৈনিক বাংলা প্রতিদিন

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১০টা থেকে রংপুর নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব Advocate Mahfuz Un Nabi Don।
এ সময় তিনি অসহায়, দরিদ্র ও পথচারী মানুষের হাতে খাবার তুলে দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
খাবার বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category