• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

গৌরনদীতে পার্সেন্টেজ না পেয়ে এক মাস বন্ধ মুক্তিযোদ্ধার ভবনের ছাদ ঢালাই কাজ

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ৭০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পে ‘পার্সেন্টেজ’ না পাওয়ার অভিযোগে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ির ভবনের ছাদ ঢালাইয়ের কাজ। এতে নির্মাণ সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে মো. মামুন দর্জি গত ৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলেও শুরু হয়নি ছাদ ঢালাইয়ের বন্ধ কাজ।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনের ছাদের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এখনো ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়নি। ফলে রড বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করে কাজ বন্ধ রাখেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‘নেয়ামুল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজটি সাব-ঠিকাদার হিসেবে পরিচালনা করছেন মো. রিফাত বেপারী।

কাজ বন্ধের বিষয়ে সাব-ঠিকাদার রিফাত বেপারী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্রে সই করে পিআইও অফিসে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস কাজের বিল ছাড় করতে ৬ শতাংশ ‘পার্সেন্টেজ’ দাবি করছেন। এই টাকা আগে না দিলে তিনি ফাইল ঢাকায় পাঠাবেন না। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category