• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান।

এস এম নজরুল ইসলাম | মফস্বল সম্পাদক বরিশাল / ১০৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

এস এম নজরুল ইসলাম| মফস্বল সম্পাদক বরিশাল

 

গৌরনদী উপজেলা ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তার ব্যতিক্রমী উদ্যোগ ও কঠোর মনিটরিংয়ের ফলে ভূমি অফিসে কমেছে দালালচক্রের দৌরাত্ম্য এবং বেড়েছে সাধারণ মানুষের আস্থা।

ভূমি অফিস সূত্রে জানা যায়,

বর্তমানে গৌরনদী ভূমি অফিসে শতভাগ শুনানি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ভূমি সংক্রান্ত সেবার ফি, আর্থিক অনুসন্ধান ও প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সেবাপ্রার্থীদের আগেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই সহজে সেবা গ্রহণ করতে পারছেন।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বৃহস্পতিবার “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” নামে গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ সরাসরি উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।

গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, আগামী ১৯, ২০ ও ২১ তারিখে গৌরনদীতে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।

উপজেলার সচেতন মহল মনে করছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এই কার্যক্রমের ফলে গৌরনদী ভূমি অফিসে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category