• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা রংপুরে দমদমা সেতুর সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা সরকার ও বিরুধী দলীয় এমপি সবার নির্বাচনী এলাকায় সমান উন্নয়ন হবে :প্রধানমন্ত্রী চাল-ডাল থেকে ক্যামেরা, ৬০ পণ্যের দাম কমানোর পরিকল্পনা বাজেটে জামালপুর সদর থানার ওসির নেতৃত্বে ম্যারাথন অভিযান: লক্ষীরচর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার- মানবতার সেবায় দৃষ্টান্ত: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ২০২৮ সালের মধ্যে সবাইকে ই-হেলথ কার্ডের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন (বকুল) এক গ্রামে ৩৭ ‘জিনের বাদশা’, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে জরিমানা

মানবতার সেবায় দৃষ্টান্ত: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ৩৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী পৌরসভার সাটিরপাড়া এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তায় মানবেতর জীবনযাপন করা এক নাম-পরিচয়হীন বৃদ্ধা নারীকে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা জাহান সরকারের মানবিক উদ্যোগে বুধবার (১০ জুন ২০২৬) নরসিংদী সদর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা অফিস এবং মডেল থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকনের তত্ত্বাবধানে বর্তমানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না।
বৃদ্ধার পরিচয় শনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনানুগ প্রক্রিয়ায় থানায় অজ্ঞাতনামা হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরবর্তীতে সমাজসেবা বিভাগের সহযোগিতায় এবং চিকিৎসকদের মতামতের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে তাঁকে ঢাকার মিরপুরে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবিক এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় এই বৃদ্ধার সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category