• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় র‌্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। “ঝুঁকি থেকে সমাধানে, সর্বত্র নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

০৯ জুন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এবং ১০ জুন মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্যজনিত ঝুঁকি হ্রাস, খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পটি
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রাবেয়া খাতুন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, মেলান্দহ উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা ছরোয়ার জাহান, স্বাস্থ্য সহকারী এস. এম. আসাদ মুকুল, শ্যামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: বাবুল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল ও আবিদ হাসানসহ আরো অনেকে। এ সময় উপজেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, কৃষি বিভাগের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category