• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

জ্ঞানভিত্তিক প্রজন্ম গঠনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: তথ্যমন্ত্রী

এসএম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ১৪৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

এসএম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার কাজকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা ও যোগ্যতা বিকাশে সরকার শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।”

শুক্রবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিএএ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুব আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জ্যোতি সোম।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষা কারিকুলাম গড়ে তুলতে চাই, যেখানে বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের সুযোগ থাকবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, মেধাবী ও জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category