• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
মনোহরদীতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীীকে ৬ মাসের কারাদন্ড দূর্গম সীমান্ত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার। আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি

নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ৩৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন, ২০২৬) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং জনগণকে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category