• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন, গ্রেফতার ২

রংপুর বিভাগের শঠিবাড়ীতে মোবাইলের দোকানে ডাকাতির চেষ্টা, হাতেনাতে আটক এক ডাকাত

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন / ৪৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন

রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে ডাকাতির চেষ্টাকালে এক সন্দেহভাজন ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শঠিবাড়ী বাজারের ‘লাভ প্রমিজ’ নামক মোবাইল ফোনের দোকানে একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন সতর্ক হয়ে ওঠেন। একপর্যায়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডাকাতির চেষ্টার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা জোরদার এবং বাজার এলাকায় নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category