• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান

হারাগাছ থানার অভিযানে চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৭৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে হারাগাছ থানা পুলিশ চুরি, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নিয়মিত মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে চুরি মামলার ১ জন, নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরি মামলায় গ্রেফতার হওয়া আসামি হলেন মোঃ হাবিবুল্লাহ (২৭)। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় মোঃ রবিউল ইসলাম (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ শফিকুল ইসলাম (৫৩) এবং মোঃ মোস্তফা মিয়া (২৫)। অভিযানের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হারাগাছ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
ছবি ক্যাপশন:
হারাগাছ থানা পুলিশের অভিযানে চুরি, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category