• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা।

নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার ।

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার ।

ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাহন ইউনিয়নের শংকর পুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র তুহিন মিয়া (১৮) সিএনজি অটোরিক্সা চালক নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকামের সন্নিকট সাতাইহাল টু কাগাবালা সড়কের একটি নির্জন জঙ্গলে (বাঁশ ঝাড়ের) ঝোপ থেকে লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানাযায় গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ১১টায় নবীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে এই নির্জন পাহাড়ী এলাকা থেকে এস,আই শওকত আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এসময় লাশের শরীরে পিছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অনেক ক্ষত চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। লাশের খবর পেয়ে এলাকার নারী- পুরুষ লাশটি একনজর দেখার জন্য সেখানে ভীড় জমান

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১০টার পর থেকে সিএনজি অটোরিক্সা নং হবিগঞ্জ (থ-১১-৪৩৪০) সহ চালক নিখোঁজ হন । এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নবীগঞ্জের ফুলতলী বাজার এলাকার সাতাইহাল নমক গ্রামের নির্জন স্থানে ঐ এলাকার এক মহিলা প্রথমে এই অজ্ঞাত নামা লাশটি পড়ে থাকতে দেখে হাউমাউ করে সুর চিৎকার করিতে থাকিলে স্থানীয় এলাকার লোকজন চুটে যান সেখানে। অজ্ঞাত নামা হিসাবে লাশটি পরে থাকতে দেকে খুন করা হয়েছে মর্মে তারা নির্শ্চিত হয়ে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে নিহতের স্বজনেরাও একটি লাশ পাওয়া গিয়েছে মর্মে সংবাদ পেয়ে তারাও ছুটে যান সেখানে সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছে লাশটি তুহিনের বলে সনাক্ত করেন লাশের আত্নীয় স্বজনেরা। সাথে সাথে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে নিহতের পরিবারের লোকজনের দাবি, তুহিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে সিএনজি অটোরিক্সাটি নিয়ে গেছে খুনীরা৷ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় স্বজনেরা৷

 

এবিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category