• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
মনোহরদীতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীীকে ৬ মাসের কারাদন্ড দূর্গম সীমান্ত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার। আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি

আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।।

খাইরুল ইসলাম পটোয়াখালি রিপোর্টার / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

খাইরুল ইসলাম । পটুয়াখালী রিপোর্টার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া-এর নেতৃত্বে আলিপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করছে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতিকর রং ও হাইড্রোজ ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন কিংবা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category