• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

খামার মোড়ে নিহত শাওনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক‌দৈনিক বাংলা প্রতিদিন / ৭৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের শিকার শাওন (সুজন)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত ১৭ জুন সংঘটিত ওই ঘটনায় নিহত শাওনকে তার নিজ বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মিরেরচক চরিতাবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তা নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের সময় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ জুন রংপুরের খামার মোড় এলাকায় একটি চায়ের দোকানে কর্মরত শাওন (সুজন) মালিকের ছেলে নজরুল ইসলামের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে শাওনের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category