• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
কয়া গোলাঘাট অগ্নিকাণ্ডের শিকার পরিবারদের মাঝে সহায়তা প্রদান। ​আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ অনুমোদিত সময়সূচী অনুযায়ীই চলছে এবং ২০৩২ সালে এর প্রথম পর্যায় চালু হওয়ার কথা রয়েছে। ঘোড়াঘাটে নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন আমিরাতের দ্রুত নগরায়ন রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ১৯শে জুন দুবাই হারবার এলাকায় একটি নতুন সেতুর উদ্বোধন করেছে। একটি স্থানীয় স্টার্টআপের তৈরি এবং খলিফা ফান্ড এন্টারপ্রেনারশিপ প্রতিযোগিতায় প্রদর্শিত একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা শীঘ্রই ৩০টিরও বেশি ভাষায় জুমার খুতবা পড়তে সক্ষম হতে পারেন। জামালপুরে পুলিশের এএসআই পদে চাকরি দেওয়ার নামে ২ প্রতারক গ্রেপ্তার। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম, সারাঙ্গানি প্রদেশের গ্লান পৌরসভায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া প্রথম বিদেশী সাহায্য সংস্থা হলো ইউএই এইড। দুবাই পুলিশ আমিরাত জুড়ে নিরাপদ ড্রাইভিং অভ্যাসকে উৎসাহিত করতে এবং সড়ক দু*র্ঘটনা কমাতে একটি নতুন ট্রাফিক সচেতনতা অভিযান শুরু করা হয়েছে।

​আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

শাকিবুল হাসান শাকিল আলীকদম উপজেলা প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

জেলা প্রতিনিধি শাকিবুল ইসলাম শাকিল


‎বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

‎ শনিবার আলীকদমের মুরুং কমপ্লেক্সে আয়োজিত এ সভায় পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মুরুং কমপ্লেক্সের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

‎সভায় বিশেষ অতিথি ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।

‎এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

‎সভায় জানানো হয়, বর্তমানে মুরুং কমপ্লেক্সের ছাত্রাবাসে ১২৪ জন শিক্ষার্থী অবস্থান করছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আবাসনের সুযোগ দিতে ছাত্রাবাসের ধারণক্ষমতা ২০০ থেকে ২৫০ জনে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার।

‎এ ছাড়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত দুইজন শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হলে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সভায় কুরুকপাতা ইউনিয়নে নতুন একটি মুরুং কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপিত হয়। সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন,“শিক্ষাই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। মুরুং জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

‎সভায় বক্তারা মুরুং জনগোষ্ঠীর শিক্ষা, সামাজিক অগ্রগতি ও জীবনমান উন্নয়নে মুরুং কমপ্লেক্সের ভূমিকার প্রশংসা করেন এবং এর অবকাঠামোগত ও প্রশাসনিক সক্ষমতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

‎বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তার, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে আলীকদম জোন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মুরুং কমপ্লেক্স সেই ধারাবাহিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category