• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

কওমি পড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

মোঃ মাহমুদুল হাসান, নিউজ এডিটর / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ মাহমুদুল হাসান নিউজ এডিটর

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কওমি আলেমদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস (তাকমিল) অর্জনকারীরা সরাসরি সহকারী মৌলভী (ক্বারি) এবং ইবতেদায়ি ক্বারি পদে নিয়োগের আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (২৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সচিব মো. দাউদ মিয়া এনডিসি স্বাক্ষরিত এই পরিপত্রে বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই দুই পদের জন্য ‘কাম্য শিক্ষাগত যোগ্যতা’ পুননির্ধারণ করা হয়েছে।পরিপত্র অনুযায়ী, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারী যে কেউ এই দুই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category