মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
ফারুক আহমেদ ভূঁইয়া,
জামালপুর জেলা সদরে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ লংঘন করায় একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ০৬ আগস্ট ২০২৬ তারিখে জেলা সদরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।
অভিযানকালে উক্ত আইনের ধারা ৪০(গ) অনুযায়ী—ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় এবং এ ধরনের অনিয়ম রোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।