মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে ‘নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমির’ আয়োজনে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ অংশ নেয়াদের সনদপত্র বিতরণ করা হয়েছে।
জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে(৪আগষ্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুজহাত তাসনীম আওন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য রিশাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, রেফারিজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূবন মোহন তরফদার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মো. আবু সাঈদ এবং নজরুল একাডেমির প্রধান কোচ আরমান আলী ও রংপুর বিভাগীয় কোচ মাসুদ পারভেজ রাজন এ সময় উপস্থিত ছিলেন।
নজরুল ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মনজুরুল আলম শুভ্র জানান, নীলফামারী জেলা স্টেডিয়ামে প্রথমবারের মত গত ৩জুলাই থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় ৪আগষ্ট। এতে ৬০জন অংশ নেয়।
শুভ্র জানান, দক্ষ ক্রিকেটার তৈরি, ক্রিকেটের মানোন্নয়ন এবং খেলোয়ার তৈরিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ে অংশ নেয়া নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের আটজনের মধ্যে ম্যান অব দি ম্যাচ হওয়া মো. তামীম ইসলাম, মো. মুবাশি^র ফেরদৌস মাহিদ ও মো. তৌকির আহমেদকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ক্রিকেট বল উপহার দেন।