• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

বদলগাছীর পারসোমবাড়ী ব্রিজের সাইট ভেঙে মাস পেরোলেও সংস্কার হয়নি।

মোঃ আশেক, বদলগাছি উপজেলা প্রতিনিধি, নওগাঁ। / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আশেক
বদলগাছি উপজেলা প্রতিনিধি, নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী হাট এলাকায় ছোট যমুনা নদীর ওপর নির্মিত পারসোমবাড়ী ব্রিজের সাইট ভেঙে পড়েছে। প্রায় এক মাস আগে ব্রিজের সাইটের একটি অংশ ভেঙে গেলেও এখন পর্যন্ত সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ব্রিজের সাইট ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস ধরে ব্রিজের সাইটটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে ভাঙন আরও বাড়তে পারে এবং এতে ব্রিজের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত পারসোমবাড়ী ব্রিজের ক্ষতিগ্রস্ত সাইট সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category