মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
কেন্দুয়া কালীবাড়ি পণ্ডিতপাড়া গ্রামের এক মৎস্য ব্যবসায়ীর পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় ট্রাকের নিচে ঢুকে যায়। এতে পিকআপের চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন।
পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে চালক ও হেলপার দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের অ্যাম্বুলেেন্সযোগে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।