• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

সৈয়দপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আনন্দ র‍্যালি

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব রুহুল কবির রিজভী আহমেদ নতুন দায়িত্ব গ্রহণ করায় নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বিকেলে সৈয়দপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়সমূহ ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নেতাকর্মীদের উল্লাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালি পরবর্তী সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দলের রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব নতুন গুরুদায়িত্ব পাওয়ায় তৃণমূল পর্যায় পর্যন্ত দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাদের দিকনির্দেশনায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category