• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

কুয়েতে সৌদি নাগরিককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বাংলাদেশী গ্রেফতার।

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

কুয়েতের আল-সালমি এলাকায় একটি পশুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে এক গালফ নাগরিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের গাড়ির ভেতরে রক্তের দাগ পাওয়া গেলে তদন্তকারীদের সন্দেহ হয়, আগুন লাগার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তদন্তের একপর্যায়ে পশুর খামারের এক বাংলাদেশি প্রহরীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগীর সঙ্গে বিরোধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযোগ অনুযায়ী, কাঠের লাঠি দিয়ে আঘাত করার পর আহত ব্যক্তিকে পশুখাদ্য রাখার স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে আগুন লাগানো হয়। তদন্তকারীদের ধারণা, ঘটনার আলামত গোপন বা ধ্বংস করার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়ে থাকতে পারে।

ঘটনাটি এখনো তদন্তাধীন। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category