• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

সৈয়দপুরে ২৪ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-সৈয়দপুর মহা-সড়কের সুমনা ফিলিং স্টেশনের সামনে মাওনা থেকে পঞ্চগড়গামী ‘স্টার ট্রাভেলস’ নামে বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯) থামিয়ে অভিযান চালিয়ে বাসের লকারে থাকা ১০ লাখ টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

এসময় বাসে থাকা এফ-১ নম্বর সিটের যাত্রী সুলাতানা রাজিয়া (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুলতানা রাজিয়ার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিনে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে এ ঘটনায় সৈয়দপুর থানায় সুলতানা রাজিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১৯ (গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম শুক্রবার (২৮ অক্টোবর) রংপুর-সৈয়দপুর মহা-সড়কের সৈয়দপুর উপজেলার সুমনা ফিলিং স্টেশনের সামনে মাওনা থেকে পঞ্চগড়গামী ‘স্টার ট্রাভেলস’ বাসটিকে (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯) সংকেত দিয়ে থামিয়ে বাসের চালক মো. আফজাল হোসেন ও সুপারভাইজার সেবক বর্মনের উপস্থিতিতে এফ-১ সিটের নারী যাত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদ করলে নারী যাত্রীর স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে বাসের লকারে থাকা টোকেনযুক্ত দুটি ব্যাগের মধ্যে একটি অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগে হতে সাতটি প্যাকেটে ১৮ কেজি ৮০০ গ্রাম এবং অপর একটি সিনথেটিক ব্যাগে রাখা দুটি প্যাকেটে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। দুই ব্যাগ থেকে মোট ২৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া নারী যাত্রীর নিকট হতে তার ব্যবহৃত একটি পুরোনো ওয়ালটন বাটন মোবাইল ফোন, একটি বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই সুলতানা রাজিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার নয়টি প্যাকেট থেকে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আলামত পৃথকভাবে সিলগালা করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category