মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী
সৈয়দপুরের পাতাকুড়ি পার্কে ভবিষ্যতে আর কোনো ধরনের অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ হতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন মোঃ জয়নাল কন্ট্রাকটর।
পার্কের সার্বিক নিরাপত্তা ও কঠোর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পার্ককে অপরাধমুক্ত রাখতে সাধারণ নাগরিকদেরও সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। পার্কের ভেতর কোনো অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ড চোখে পড়লে তা ভিডিও ধারণ করে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর কাছে জমা দেওয়ার আহ্বান জানান কর্তৃপক্ষ।
নীলফামারী জজকোর্টের আইনজীবী ও ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাব্বানী এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।
English News
Strict Measures Against Anti-Social Activities at Patakuri Park: CCTV Cameras to be Installed
Md. Joynal Contractor has assured that no anti-social or immoral activities will be permitted within the premises of Patakuri Park in the future.
To strengthen overall security and surveillance, CCTV cameras will soon be installed at key locations across the park. Citizens have also been urged to stay vigilant and record video evidence of any ongoing anti-social or unethical incidents inside the park, submitting the clips to ‘Socheton Jonota Saidpur’.
This statement was formally issued by Advocate Golam Rabbani, General Secretary of ‘Socheton Jonota Saidpur’ and Advocate at the Nilphamari Judge Court.