আবু রায়হান:
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা, কিশোর গ্যাং এর নেতিবাচক প্রভাব, মোবাইল গেমসে আসক্তি এবং ভয়াবহ অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং খেলাধুলামুখী করতে ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন জাহান আরা বিউটি ফাউন্ডেশন ।
শনিবার উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আদর্শ গ্রাম আদর্শ স্কুল এন্ড কলেজের মাঠে এই ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আমেরিকা প্রবাসী মানবিক ও সমাজসেবী জাহানারা বেগম বিউটির প্রতিষ্ঠিত মানবিক সংগঠন, জাহান আরা বিউটি ফাউন্ডেশন এর উদ্যোগে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের লক্ষ্য হচ্ছে, বর্তমান প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মাঠমুখী করা। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং শিক্ষার্থীরা বিপথগামী হয় না।
এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহানারা বেগম বিউটি বলেন” আমরা চাই আমাদের সন্তানরা মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে থাকুক। মোবাইল ফোনে আসক্ত না হয়ে তারা যেন মাঠে খেলাধুলা করে। তাই তাদের উৎসাহ দিতেই আমাদের এই ক্ষুদ্র উপহার।”
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশন এর সদস্য ও আলোকিত সমাজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবু রায়হান বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাইম, সহকারী শিক্ষক সুলতান মাহমুদ সোহেল, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ রাসেলসহ নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।