• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা প্রথম পর্ব | ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল! টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি অনুসন্ধানী সাংবাদিকতা হুমকির মুখে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক: ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ফের স্থগিত, সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন মিরপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন হবিগঞ্জে সাতটি চা বাগানের শ্রমিক ধর্মঘট হবিগঞ্জের চা শ্রমিকদের দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে ০২,১১ ,২০২৬ খ্রাঃ রবি বার দুপুর ০১ টায় স্বারকলিপি প্রদান। ৩ নং ধনতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম জাভেদ বাদলের উন্নয়ন ভাবনা বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করানোর পরদিনই নির্বাচনে অনিয়ম-জালিয়াতির অভিযোগ, ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ২ নং চাড়োল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এহেতেশাম মুনি নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনের সঙ্গে রুহিয়াবাসীর শুভেচ্ছা বিনিময় লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে দলিল লেখকদের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের বিরামপুরের জব ফেয়ারে বদলাবে মানুষের চিন্তা-চেতনা, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজকের এই জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটবে। তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেকারত্ব কমাতে এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

মন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এতে তাঁদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।

দিনব্যাপী এ চাকরি মেলায় দেশের ৯০টির বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন সংস্থা। মেলায় চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত জমা এবং কর্মসংস্থানবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ মেলা বিশেষ গুরুত্ব বহন করে। এ ছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও এতে অংশ নেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
এ ছাড়া হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ চাকরি মেলার মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের পথ আরও সুগম হবে।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি
মোবাইল নাম্বার ০১৭৩৪৮৮২৭০৪
তাং-২৭/১০/২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category