• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা রায়পুরার তুলাতুলিতে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন ঢাকা-নরসিংদী-ভৈরবের ভোগান্তি কমাতে এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় সেবা

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,,

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’-এর সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব ও ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা কবি-সাহিত্যিক শাহ জামাল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, সহ-সভাপতি রাহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু,লিয়াকত হোসেন লায়ন হোসেন শাহ ফকির, আব্দুল মোতালেব, হাসর আলী ও রাজেশ কুমার পাল গুরুদাস। অনুষ্ঠানে সহযোগী সদস্য আওয়াল সরকার, সুমন ইসলাম, মফিজুল সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা শাহিদুর রহমান শাহিদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা ও সাংবাদিকতায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সাংবাদিকতা জীবনের সাফল্য ও অভিজ্ঞতার কথা স্মরণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী সাংবাদিকদের এ আয়োজনের মধ্য দিয়ে শাহিদুর রহমান শাহিদের প্রতি সম্মান ও ফুলেরডালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category