• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

বগুড়ায় শরীরে আগুন দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

মোঃ জামিল নিউজ এডিটর / ৩৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ জামিল নিউজ এডিটর

বগুড়ার কাহালুতে ১০ মাসের এক কন্যা শিশুসহ শরীরে আগুন দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতরা হলেন-সোনিয়া খাতুন (৩০) ও তার মেয়ে মেহা মনি (১০)। সোনিয়া খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

 

শুক্রবার (২২ সে) সকাল ৭টার দিকেউপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।

 

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোনিয়া খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কারণে তার দুটি সংসার ভেঙে যায়। এরপর তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার সকালে বাড়ির উঠানে সোনিয়ার মা ও ভাবি রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার দগ্ধ মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

 

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পেয়েছেন। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category