• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না’

ডেস্ক রিপোর্ট / ৫৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়ে ছাড়া দীর্ঘমেয়াদি সম্পর্কেরও সমাপ্তি হতে পারে—এ বাস্তবতাকে সামনে রেখে ভারতীয় সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, দুই প্রাপ্তবয়স্ক ও অবিবাহিত মানুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ককে কারও নৈতিক চরিত্রের দুর্বলতা হিসেবে দেখা যাবে না।

তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল পদপ্রার্থীর নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এ পর্যবেক্ষণ দেয় বলে জানিয়েছে এনডিটিভি। বিচারপতি মনমোহন ও বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি শুনছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ওই প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হলেও পরবর্তীতে তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার নিয়োগ বাতিল করে। এর পেছনে যুক্তি ছিল, তার বিরুদ্ধে পূর্বে থাকা একটি ফৌজদারি মামলায় ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ার অভিযোগ থাকায় তার চরিত্র ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার নথি অনুযায়ী, ২০১৪ সালে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে ২০১৫ সালে লোক আদালতের মাধ্যমে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি নিষ্পত্তি হয়। প্রার্থী নিয়োগের সময় ওই মামলার তথ্যও গোপন করেননি।

রায়ে সুপ্রিম কোর্ট জানায়, কোনো সম্পর্ক বিয়েতে না গড়ালেই সেটিকে প্রতারণা হিসেবে ধরে নেওয়া যায় না। প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে চাকরির অযোগ্যতা বা চরিত্রগত দুর্বলতার ভিত্তি করা আইনসম্মত নয়।

আদালত আরও পর্যবেক্ষণ করে, বর্তমান সময়ে এ ধরনের সম্পর্ক সামাজিকভাবে বহুল প্রচলিত। সব সম্পর্কের পরিণতি বিয়ে নয়, তাই কেবল সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে কাউকে প্রতারক হিসেবে চিহ্নিত করা যৌক্তিক নয়।

সুপ্রিম কোর্টের মতে, যেহেতু মামলাটি লোক আদালতের মাধ্যমে সমঝোতায় নিষ্পত্তি হয়েছে এবং অভিযোগকারীও আর মামলা চালাতে আগ্রহী ছিলেন না, তাই ওই প্রার্থীর বিরুদ্ধে নৈতিক অযোগ্যতার সিদ্ধান্ত নেওয়ার মতো গ্রহণযোগ্য ভিত্তি ছিল না।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category