মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
রংপুরের শঠিবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাছবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে শঠিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী একটি পিকআপের সঙ্গে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শঠিবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয় লোকজনও উদ্ধার কাজে সহযোগিতা করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহত বা নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।