মোঃনূরুল ইসলাম
ভালুকা সংবাদাদতা।
ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর হইতে টাঙ্গাইলের সখিপুরের কচুয়া বাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এটি খুব পুরানো ও প্রাচীন আমলের রাস্তা, এই রাস্তাটি ভালুকা এবং সখীপুরের সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে,এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার ভিন্ন ধরনের গাড়ি ও লোকজন চলাচল করে থাক কিন্তু বড় দুঃখের বিষয় এ রাস্তাটির পার্শ্ব খুবই কম এবং ভাঙ্গাচুরা থাকায় মানুষ চলাচলে খুবই অসুবিধা ছিল বর্তমানে রাস্তাটি সংস্কার করা হচ্ছে তো বটেই রাস্তার পার্শ্বও অনেক বাড়ানো হচ্ছে তাই স্থানীয় জনগণের মুখে আনন্দের হাসি ফুটেছে।