• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
কয়া গোলাঘাট অগ্নিকাণ্ডের শিকার পরিবারদের মাঝে সহায়তা প্রদান। ​আলীকদমে শিক্ষা ও উন্নয়ন নিয়ে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ অনুমোদিত সময়সূচী অনুযায়ীই চলছে এবং ২০৩২ সালে এর প্রথম পর্যায় চালু হওয়ার কথা রয়েছে। ঘোড়াঘাটে নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন আমিরাতের দ্রুত নগরায়ন রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ১৯শে জুন দুবাই হারবার এলাকায় একটি নতুন সেতুর উদ্বোধন করেছে। একটি স্থানীয় স্টার্টআপের তৈরি এবং খলিফা ফান্ড এন্টারপ্রেনারশিপ প্রতিযোগিতায় প্রদর্শিত একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা শীঘ্রই ৩০টিরও বেশি ভাষায় জুমার খুতবা পড়তে সক্ষম হতে পারেন। জামালপুরে পুলিশের এএসআই পদে চাকরি দেওয়ার নামে ২ প্রতারক গ্রেপ্তার। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম, সারাঙ্গানি প্রদেশের গ্লান পৌরসভায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া প্রথম বিদেশী সাহায্য সংস্থা হলো ইউএই এইড। দুবাই পুলিশ আমিরাত জুড়ে নিরাপদ ড্রাইভিং অভ্যাসকে উৎসাহিত করতে এবং সড়ক দু*র্ঘটনা কমাতে একটি নতুন ট্রাফিক সচেতনতা অভিযান শুরু করা হয়েছে।

ঘোড়াঘাটে নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

মোঃ রিফাত হোসেন ঘোড়াঘাট, প্রতিনিধি / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ রিফাত হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে “গ্রামীণ নারী দক্ষতা ও স্বাবলম্বীকরণ কর্মসূচি”-এর আওতায় এই সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
​গত ২০ মে ২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ঘোড়াঘাটের বারপাইকেরগড় গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি মনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ রুবানা তানজিল।
​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অবদানের বিকল্প নেই। গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটারে দক্ষ করে তুলতে পারলে তারা ঘরে বসেই নিজেদের ভাগ্য বদলাতে পারবে। মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
​সভাপতির বক্তব্যে মুফতি মনোয়ার হোসেন বলেন, “অসহায় ও পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী নারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category