• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান

সোনার বাংলা কটন মিলস নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি / ৫৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ সুমন মিয়া
বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর মাধবদীতে অবস্থিত ঐতিহ্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাপতি পদে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্ধারিত নিয়ম অনুযায়ী ছয় প্রার্থীরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ২৫(১)(গ) বিধান অনুসরণ করে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। নির্ধারিত তফসিল অনুযায়ী গত ১৪ ও ১৫ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে বিভিন্ন পদে মোট ছয়টি মনোনয়নপত্র জমা পড়ে। পরবর্তীতে ২১ জুলাই যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীদের তালিকা
সভাপতি (সমগ্র এলাকা):
🔹 জনাব খায়রুল কবির খোকন, এমপি
চিনিশপুর তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড

সহ-সভাপতি (সমগ্র এলাকা):
🔹 জনাব আলহাজ্ব আমান উল্লাহ আমান
কান্দাপাড়া তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড
সহ-সভাপতি (সমগ্র এলাকা):

🔹 জনাব আনোয়ার হোসেন আনু
আলগী মনোহরপুর তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড
সদস্য (কেন্দ্রীয় ও অন্যান্য):

🔹 জনাব কাজী ওয়াসিম
নওপাড়া আদর্শ সমবায় বহুমুখী সমিতি লিমিটেড

সদস্য (ব্যক্তি, এলাকা-১):
🔹 জনাব মোঃ নূরুল ইসলাম, ব্যবস্থাপক
সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেড

সদস্য (তাঁতী, এলাকা-১):
🔹 জনাব মোঃ মিজানুর রহমান
আলগী তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড

নির্বাচন সংশ্লিষ্টদের তথ্যমতে, আগামী ৮ আগস্ট ২০২৬ সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেড প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত রয়েছে। তবে কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেদিন আনুষ্ঠানিকভাবে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হতে পারে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সমবায়ী ও স্থানীয় ভোটারদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে সোনার বাংলা সমবায় কটন মিলসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তাঁতশিল্পী ও সংশ্লিষ্ট সমবায়ীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category