মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বসুনিয়া পাড়া (ওয়ার্ড নম্বর ৪) এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক, তথাকথিত ‘ভিসা কিং’ মো: সুমন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি পুলিশ। সোমবার ভোরবেলায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সুমন স্থানীয় মো: আবুল কালাম ওরফে জতীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকার একজন প্রবাসীর অভিযোগ ছিল। ওই প্রবাসীকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুমনের বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মিন্টু রোড থেকে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা ডিবি পুলিশের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।