কলমে : মোহাম্মদ সহিদুল আলম
পৃথিবীতে আজও যুদ্ধ, কোথাও না কোথাও! কেহ রাষ্ট্র দখলে, কেহবা আবারও অন্য রাষ্ট্রকে ধ্বংসের নিমিত্তে!
স্বাধীনতা একটি দেশকে স্বাধীন করা। পৃথিবীতে এখনও দেশ রয়েছে, স্বাধীন হয়েও পরাধিন। ক্ষমতাশালী রাষ্ট্রের পরিচালনায় চলে দেশ ও জনজীবন।
যুদ্ধের কথা মনে নেই, তবে দেশ স্বাধীনের আনন্দে উল্লাসেও দেখেছি, সন্তান হারা পরিবারের কান্নার বর্জপাত! তখন আমরা চাঁপাইনবাবগঞ্জে নানীর বাড়িতে।
পুরাতন বাজার ঝিলিম রোডে, আমার ভাই ও পাশের বাড়ির ছেলে একই বয়সের, দেশ স্বাধীনের খুশিতে বের হয়ে পাশের বাড়ির ছেলেটি আর ফিরলো না!
হঠাৎ সেল এসে পড়লে সাথে সাথে মৃত্যুবরণ করে! হায়রে স্বাধীনতা! কারো কোল করেছে খালি, কারো কেড়ে নিয়েছে ধন-সম্পদ, বাসস্থান আর চাকুরি!
দেশ স্বাধীনতার পর , ফিরে আসি দিনাজপুরে আমাদের কবি বাড়িতে। মা জননী ‘র বলতেন, বাড়ি ভর্তি সব ছিল, ফিরে দেখি খড় আর গোবর! কুয়ো ভর্তি ভেজা বই আর বাবা’র লেখা বহু কাগজের স্তূপ আর পান্ডুলিপি!
বাসাতে আমাদের অনেক কাঁসার থালাবাসন ছিল, আজ যা কিছু কাঁচের হয়। মা জননী ‘র পানের বাটা থেকে সব। প্রায় জিনিসে নাম খোদাই ছিল নূর। ছোটবেলায় দেখছি অন্যের বাসায়!
আমার বাবা ‘র নাম কবি আবুল কালাম শেখ নূর মোহাম্মদ। সকলে কবি নূর ভাই বলে সম্বোধন করতেন। এক বাড়িতে রোজ আমিও অন্যান্য বাচ্চাদের সাথে লুকোচুরি খেলতাম !
লুকোচুরি খেলতে খেলতে বিরাট এক লম্বা ঘরে ঢুকে দেখি, বস্তা বস্তা চাল, ডালে পরিপূর্ণ ! ঐ বাড়ির কাঁসার থালাবাসুন, গ্লাসে খোদাই করে লেখা
” নূর ” !
স্বাধীনতা কেহ হয়েছে দারিদ্র্যের শিকার! কেহ হয়েছে যুদ্ধে লুট করা সম্পদ আর সম্পত্তি দখল করে হয়েছে মহাজন , নতুন করে নামকরণ চৌধুরী পরিবার!
আবারও নতুন করে বাঁচার স্বপ্নে, হলো দ্বিতীয় স্বাধীনতা! শত শত মায়ের কোল খালি হলো! রাজ পরিবারের আসবাবপত্র পরিবর্তনের মতো বাংলা মায়ের কোল খালি করে তৃতীয় স্বাধীনতা যেন না হয়!
রচনাকাল :
২৪শে মার্চ ২০২৬ইং
কোলম্ব, ফ্রান্স।