• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ।

উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি / ৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের আওতায় আগামী ১৮/০৪/২০২৬ ইং অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা থেকে বিরত রাখার দাবী সাধারণ শিক্ষকদের। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশন বাইশারী বাজার সাধারণ রিসোর্স সেন্টারে দীর্ঘ দিন যাবৎ সাধারণ কেয়ার টেকার না থাকায় শিক্ষকের মধ্য থেকে মৌখিক ভাবে কোড নং ১৯৪ এর লম্বাবিল জামে মসজিদের প্রাক – প্রাথমিকের শিক্ষক সোনা মিয়া সিকদারকে দায়িত্ব দেয়।সে দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির করে আচ্ছে।শিক্ষকগণ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে বিগত ১২/০৪/২০২৬ ইং তারিখে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষকগণ।অভিযুক্ত সোনা মিয়া সিকদার অনেক শিক্ষকদেন কাছ থেকে ঘুষ হিসাবে টাকা নিয়েছে তার প্রমাণ সহ রয়েছে। অভিযোগে তারা উল্লেখ করেন ক্ষমতার অপব্যবহার করে মৌখিক দায়িত্ব পাওয়ার পর থেকে ইসলামিক ফাউন্ডেশনে চাকুরী করতে হলে শিক্ষককের কাছ থেকে প্রতি মাস হিসাব করে বেতান পাওয়ার পরে টাকা দিতে হয়।যদি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ভাবে শিক্ষকদের হুমকি ধুমকি দিয়ে টাকা আদায় করেছে যার প্রমাণ রয়েছে। টাকা না দিলে অফিসের সাথে যোগ সাজুশ করে উক্ত শিক্ষকদের কে চাকুরী থেকে কোন কারণ র্দশানো নোটিশ না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়। এই পযন্ত অনেক ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিদের দাবী অভিযুক্ত শিক্ষক সোনা মিয়া সিকদারকে ইসলামিক ফাউন্ডেশন বাইশারী বাজার সাধারণ রিসোর্স সেন্টারে কেয়ার টেকার হিসাবে পূর্ণাঙ্গ ভাবে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়কে ম্যানেজ করে পূর্ণ নিয়োগ নিতে মরিয়া। অভিযুক্ত সোনা মিয়া সিকদারকে বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ে দেওয়া অভিযোগ নিস্পক্তি না করে সোনা মিয়া সিকদারকে ১৮/০৪/২০২৬ ইং অনুষ্ঠিত সাধারণ কেয়ার টেকার নিয়োগ পরীক্ষা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সাধারণ জনগণ দাবী করছেন।

সংবাদ প্রেরক ঃউপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category