• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
তেল ও বিদ্যুৎ সংকটে ম্লান ‘সাগরকন্যা’ পর্যটকশূন্য কুয়াকাটায় হাহাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে মিজানুর রহমান মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ। প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য। তুমি মানেই” ~ সেলিনা সাথী জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক। ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার জামালপুর / ১২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার জামালপুর

জামালপুরের ইসলামপুরে রুপালী ব্যাংকের ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে জমি বিক্রি করতে চাওয়ায় পিতা ও বড়ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

গত ১৫ এপ্রিল রাতে পৌরশহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের বসতবাড়ী এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছোট ভাই ফয়েজ উদ্দিন ওরফে জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবারসূত্রে জানাযায়,জাহাঙ্গীর আলমের পিতা ওয়াদুদ দীর্ঘদিন ধরে রুপালি ব্যাংকের ঋণ থাকায় ঋণের টাকা পরিশোধের জন্য পৈত্রিক জমি বিক্রির সিদ্ধান্ত নেন পরিবার। কিন্তু ছোট ভাই ফয়েজ উদ্দিন এতে বাধা প্রদান করে আসছিলেন এবং পরিবারের সাথে বিবাদে লিপ্ত হন।

অভিযোগ সূত্রে জানাযায়,গত বুধবার সন্ধ্যায় ফয়েজ উদ্দিনসহ পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতবাড়ীতে গিয়ে প্রবেশ করে বাড়ী থাকা বৃদ্ধ বাবা ও আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা চালান। ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফয়েজ উদ্দিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জানান,আমার পিতা ব্যাংকের ঋণ টাকা পরিশোধে করাটাই হলো কাল। বাড়িতেই হামলা চালায়নি শেষ নয়। ফয়েজ উদ্দিনের মুঠোফোনের মাধ্যমে আমার ও ব্যাংকের ম্যানেজারসহ বড় বোনকেও হুমকি,গালিগালাজ করেছে।

তিনি আরো বলেন,একটি কুচক্র মহল পরামর্শে আমার ছোট ভাই সহযোগিতা ও চাচাতো বোন লাবনী আক্তারকে দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে আমিও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category