মোঃ জিয়াউর রহমান
বিভাগীয় মফস্বল সম্পাদক রংপুর
দৈনিক বাংলা প্রতিদিন
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার এক হিন্দু পরিবারে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। নিজের মেয়েকে প্রকাশ্যে ত্যাজ্জ করেছেন এক পিতা। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এবং ধর্মীয় নিয়ম ভঙ্গ করায় মেয়েকে সমাজের সামনে ত্যাজ্জ ঘোষণা করেন ওই পিতা।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের একটি গ্রামে। উপস্থিত স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অন্য ধর্মাবলম্বী এক তরুণের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হতেই পরিবারে শুরু হয় বিরোধ। শেষ পর্যন্ত মেয়েকে ত্যাজ্জ ঘোষণা করে ওই পিতা সমাজে প্রকাশ্যে ঘোষণা দেন এ মেয়ে আর আমার নয়।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ পিতার সিদ্ধান্তকে কঠোর ও অমানবিক বলছেন, আবার কেউ বলছেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় তিনি বাধ্য হয়েছেন এমন সিদ্ধান্ত নিতে।