স্টাফ রিপোর্টারঃ
ঢাকার হেমায়েতপুর আলসেফা হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করে, উক্ত অনুষ্ঠানে
যাকাত ও ফিতরা ইসলামের গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক বিধান, যা সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন মন্তব্য করেছেন দৈনিক বাংলা প্রতিদিন-এর মফস্বল সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা’র মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ঐক্য পরিষদের সহসভাপতি মোঃ জিয়াউর রহমান।
সম্প্রতি আলসেফা হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,যাকাত শুধু দান নয়, এটি ধনীদের সম্পদকে পবিত্র করে এবং গরিবদের অধিকার নিশ্চিত করে। একইভাবে ফিতরা ঈদের আনন্দকে সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে সহায়তা করে।
তিনি আরও বলেন, সমাজে ধনী-গরিবের বৈষম্য কমাতে যাকাতের সঠিক বণ্টন অত্যন্ত জরুরি। অনেকেই যাকাত আদায় করলেও তা যথাযথভাবে বণ্টন না হওয়ায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হন। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরে বলেন, যাকাত ও ফিতরা আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে। এগুলো নিয়মিত ও সঠিকভাবে পালন করলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।
সভায় উপস্থিত বক্তারা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, যাকাত ও ফিতরার যথাযথ বাস্তবায়ন সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।