• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

১৯৮৬ সালের এই দিনে পীরে কামেল আল্লামা কাজী বশীর গুল পেশোয়ারী (রহঃ) নিজ হাতে প্রতিষ্ঠা করেন এই প্রিয় বিদ্যাপীঠ। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত মাদ্রাসাটি নরসিংদী জেলার সুন্নীয়তের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে সুদৃঢ় অবস্থান ধরে রেখেছে।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি শুধু দ্বীনি শিক্ষাই নয়, বরং ইসলামের সঠিক দাওয়াত ও আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসার সঙ্গে সংযুক্ত পেশোয়ারী দরবার শরীফও আধ্যাত্মিক সাধনা ও দ্বীনি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

নরসিংদী সদর উপজেলার ভেলেনগর, বাসাইল এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি আজ হাজারো শিক্ষার্থী, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে প্রিয় এক প্রতিষ্ঠান।

বর্তমানে মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন। এবং দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব হলেন কাজী মোহাম্মদ আলী পেশোয়ারী।

প্রতিষ্ঠাতা পীরে কামেল আল্লামা কাজী বশীর গুল পেশোয়ারী (রহঃ) ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে পাকিস্তানের পেশোয়ার শহর থেকে বাংলাদেশে আগমন করেন এবং এই অঞ্চলে দ্বীনের আলো ছড়িয়ে দেন।

মাজার প্রাঙ্গণে শায়িত আছেন কাজী বশীর গুল পেশোয়ারী (রহঃ)-এর সন্তান কাজী আবু সাইদ পেশোয়ারী (রহঃ), যিনি এই দরবারের ঐতিহ্য ও আদর্শকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

৪০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র ও ভক্তদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

শুভ জন্মদিন প্রিয় বিদ্যাপীঠ—প্রাণের প্রতিষ্ঠান গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category