মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার এক আসামিকে রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাকিবুল ইসলাম (৩২)। সোমবার (১১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর তাজহাট দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিবুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৯ এপ্রিল ভুক্তভোগী এক নারী পূর্বপরিচিত প্রতিবেশী বেলালের কাছে পাঁচ হাজার টাকা ধার নিতে যান। অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে তাকে একটি ভুট্টাখেতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলালসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গত ২২ এপ্রিল সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাকিবুল ইসলাম (৩২)। সোমবার (১১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর তাজহাট দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিবুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৯ এপ্রিল ভুক্তভোগী এক নারী পূর্বপরিচিত প্রতিবেশী বেলালের কাছে পাঁচ হাজার টাকা ধার নিতে যান। অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে তাকে একটি ভুট্টাখেতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলালসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গত ২২ এপ্রিল সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।