• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে এক কোটি সতের লাক টাকার অবৈধ জিরা আটক।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৮৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ইলিয়াস আলী মাসুক
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযানে কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজ (Bill of entry/Export) জালিয়াতি করে কাভার্ড ভ্যানযোগে এবং ড্রাম ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহন করার সময় প্রায় এক কোটি সতেরো লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে ৫৫ বিজিবি।

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক দুটি বিশেষ অভিযানে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেট কর্তৃক প্রদানকৃত কাগজ (Bill of entry/Export) জালিয়াতি করে কাভার্ড ভ্যানযোগে এবং ড্রাম ট্রাক ভর্তি বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাব পরিবহন করার সময় প্রায় এক কোটি সতেরো লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করে।

বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২ মে সীমান্ত থেকে প্রায় ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় সন্দেহভাজন একটি বালু ভর্তি ড্রাম ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত গাড়িটি তল্লাশি করে দেখতে পায়, গাড়িতে বালুর ভেতরে লুকায়িত অবস্থায় বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমান অবৈধ জিরা লুকানো রয়েছে।

এছাড়া একই এলাকায় অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। উক্ত কাভার্ড ভ্যানেও বস্তার ভিতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। বিজিবি টহলদল কর্তৃক তল্লাশী কালীন গাড়িতে মালামালের সাথে থাকা কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজপত্র (Bill of entry/Export) যাচাইয়ান্তে মূলকপির পরিবর্তে নকল কপি থাকায় তা জালিয়াতি করে অবৈধ ভাবে পন্য বহন হচ্ছে মর্মে তাৎক্ষনিক ভাবে জিরাগুলো জব্দ করা হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ জিরাগুলো যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছ।

এবিষয়ে জানতে চাইলে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত রাকতে এবং চোরাচালান দমন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলতে হবে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category