• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নতুন ঠিকানা চিড়িয়াখানা।

অনলাইন ডেস্ক / ১৯৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিল এবং মাথায় সোনালি চুলের কারণে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বাংলাদেশের সেই ভাইরাল অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কুরবানি হচ্ছে না। ঈদুল আজহার আগে বিক্রি হয়ে গেলেও সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় সেটিকে উদ্ধার করা হয়েছে। বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা চার বছর বয়সি এবং প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কুরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়।তবে মহিষটিকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কুরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। সেই ক্রেতার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী এটিকে প্রথমে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে।

বিশ্ব গণমাধ্যমে ‘কমান্ডার-ইন-বিফ’

কালো মহিষের দেশে বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রঙ হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে। এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।।

মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।

ফ্রান্স ২৪-এর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কুরবানির হাত থেকে বাঁচাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।

টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কুরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।

নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে।

এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সংবাদমাধ্যমটির শিরোনাম, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন বাংলাদেশের কর্মকর্তারা।

অন্যান্য প্রভাবশালী মিডিয়া: এর বাইরেও ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category